হাটহাজারীতে ধরা পড়ল অজগর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারীর দক্ষিণ মেখল গ্রামের দায়রা বাড়ি থেকে ২৩ জানুয়ারি একটি অজগর সাপ ধরা হয়েছে। স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আব্দুর রউফ একটি ডোবা থেকে সাপটি ধরেন। পরে এটি হাটহাজারী বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। সাপটি ১০ ফুট লম্বা, ওজন ১৮ কেজি। বন বিভাগ সাপটি ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠিয়ে দিয়েছে।