হাটহাজারীতে ধর্ষক নুরুল আলম গ্রেপ্তার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারীর ফরহাদাবাদ গ্রামের গৃহবধূ ধর্ষক নুরুল আলম চৌধুরীকে এখনো গ্রেপ্তার করা হয়নি। ৩ মার্চ ওই গৃহবধূকে ধর্ষণ করে সে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেছেন। মামলার বিবরণে জানা যায়, ধর্ষিতার চিত্কার শুনে এলাকাবাসী নুরুল আলমকে হাতেনাতে আটক করে ধলই যুব উন্নয়ন জাগরণী সংঘ ক্লাবে বেঁধে রাখেন। সাঙ্গপাঙ্গরা খবর পেয়ে এসে ক্লাবের দরজা ভেঙে তাকে নিয়ে যায়। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘ধর্ষক নুরুল আলমসহ সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারে অভিযান চলছে।’