হাটহাজারীতে বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর কাটিরহাট মহিলা কলেজ মিলনায়তনে গত ২৭ ফেব্রুয়ারি স্মৃতিতে শ্রুতিতে জামাল আহমেদ অম্লান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সামাজিক সংগঠন ফেলোশিপ হাটহাজারী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম। বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দু নন্দন দত্ত, মুক্তিযুদ্ধের সময়কার বিএলএফের কমান্ডার আনোয়ারুল আজিম, মুক্তিযোদ্ধা মো. আলী, ফেলোশিপ হাটহাজারীর সহসভাপতি আবুল হাসেম প্রমুখ।
বক্তারা বলেন, জামাল আহমেদ উত্তর হাটহাজারীতে শিক্ষা বিস্তার ও শিক্ষার গুণগত মান রক্ষায় ভূমিকা পালন করেছেন। পরে তাঁকে নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।