হাটহাজারীতে বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী উপজেলা সদরের বাসস্টেশনে হাজী এম ছিদ্দিক মার্কেট নামের একটি বিপণিকেন্দ্রে সম্প্রতি আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে ১০ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানমালিকেরা জানান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। এ সময় আতঙ্কগ্রস্ত লোকজনের ছোটাছুটিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিপণিকেন্দ্রের এ ব্লকের দ্বিতীয় তলার একটি ইলেকট্রনিকসের শোরুমের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালানোর পর একপর্যায়ে নগরের বায়েজিদ ফায়ার সার্ভিসেও খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হাটহাজারী স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান আনসারী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্কেটের একটি ইলেট্রনিকস পণ্যের দোকানের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে গিয়ে দুজন কর্মী আহত হয়েছেন।