প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারী উপজেলার আমান বাজারের সেবামূলক প্রতিষ্ঠান ‘সেভ আওয়ার সোসাইটি’র উদ্যোগে ১৫ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ‘বৃক্ষরোপণ করি, পরিবেশ বাঁচাই’ এই স্লোগানে ওই দিন বিকেলে আমান বাজার-নেয়ামত আলী সড়কের পাশে গাছ রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন চিকিৎসক এম ওয়াই এফ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন মো. ইয়াছিন সেলিম, জাফর উল্লাহ, ফজলে আহম্মদ, রাসেল খান, সেকান্দর খান প্রমুখ। বিজ্ঞপ্তি।