হাটহাজারীতে শিক্ষক সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর সামাজিক সংগঠন আলোকিত সমাজের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২৮ মার্চ দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মো. ইউছুফ মিঞার সভাপতিত্বে এবং সদস্য সচিব বখতেয়ার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম। বিশেষ অতিথি িছলেন আলী আজগর চৌধুরী, জাফর আহমেদ, মনসুর চৌধুরী, হোসাইন আল ওসমান, নিয়াজ মোরশেদ, রেজাউল করিম ও মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৯০জন শিক্ষককে সম্মাননা ও ৬৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি