হাটহাজারীর মীরেরখীল সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে ২ ফেব্রুয়ারি দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল গীতাপাঠ ও ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পালা কীর্তন এবং সম্মাননা প্রদান।
পরিষদের সভাপতি বিশ্বজিৎ নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী। উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক সংস্থা ইউনেসকো সদস্য মিলন কান্তি শর্মা। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন হাটহাজারী রুদ্ররাজ সংস্কৃত কলেজের অধ্যক্ষ মিলন চন্দ্র দেব নাথ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক শিপক নাথ।
বিশেষ অতিথি ছিলেন এম এ শুক্কুর। বক্তব্য দেন মো. ইছহাক, শ্রীধাম চন্দ্র নাথ, নেপাল চন্দ্র নাথ, রূপন কুমার নাথ, মানিক কুমার নাথ, স্বপন কুমার নাথ, দিলীপ কুমার নাথ, কৃষ্ণ কুমার নাথ, রাধাশ্যাম নাথ, রজতশ্রভ্র দেব নাথ, পার্থ কুমার নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি