হাটহাজারীর ফরহাদাবাদে চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর ফরহাদাবাদে অবস্থিত ইউছুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ এপ্রিল বিনা মূল্যে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। জয়নাল আবেদীন চৌধুরী স্মরণে অনুষ্ঠিত ১১তম চিকিৎসাশিবির ছিল এটি। এতে ১১১ জন দরিদ্র পরিবারের শিশুকে বিনা মূল্যে খৎনা করানো হয়। ৩৩১ জন কন্যাশিশুর নাক ও কান ফোড়ানো হয়। এ ছাড়া ৯৭ জনের রক্তের গ্রুপিং, ১০১ জনের ডায়াবেটিস এবং ১৬৭ জনের চোখ পরীক্ষা করা হয়। ১৯৩ জন দুস্থ রোগীকে ওষুধসহ ব্যবস্থাপত্র দেওয়া হয়। ক্যাম্প পরিচালনা করেন চিকিৎসক মো. নিজাম মোর্শেদ চৌধুরী। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন রায়হানা ফেরদৌস, মুক্তা চৌধুরী, রুবেল এবং ইমন। অনুষ্ঠান উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খদিজাতুল আনোয়ার। বিজ্ঞপ্তি।