হাটহাজারীর শীর্ষে বিশ্ববিদ্যালয় কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর সাত কলেজের মধ্যে ভালো ফল করেছে চবি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) কলেজ। এ কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগে শতভাগ পাসসহ শতকরা পাসের হার ৯৩ দশমিক ৬৭। চবি কলেজ থেকে এবার তিনটি বিভাগে ২৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। ফেল করেছেন ১৬ জন। জিপিএ-৫ পেয়েছেন নয়জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে দুজন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছেন। বিজ্ঞান বিভাগে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে সাতজন জিপিএ-৫সহ পাস করেছেন ৭৮ জন। আট পরীক্ষার্থী ফেল করায় এ বিভাগে পাসের হার ৯০ দশমিক ৬৯। মানবিক বিভাগের ৭৬ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছেন আট জন। পাসের হার ৮৯ দশমিক ৪৭। কলেজের অধ্যক্ষ কিরণচন্দ্র দেব প্রথম আলোকে বলেন, ‘এ কলেজে দুর্বল শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকেরা নিরলস শ্রম দেওয়ায় এ ধরনের ফল করা সম্ভব হয়েছে।’ হাটহাজারী কলেজে তিন বিভাগে এক হাজার ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে একজন জিপিএ-৫সহ পাস করেছেন ৫৫৮ জন। ফেল করেছেন ৪৫৫ জন। পাসের হার ৫৫ ভাগ। নাজিরহাট কলেজে তিন বিভাগে ৪৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে একজন জিপিএ-৫সহ পাস করেছেন ২৭৫ জন। পাসের হার ৫৯ ভাগ। ফতেয়াবাদ কলেজে তিন বিভাগে ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৩৮ জন। পাসের হার ৫৫ দশমিক ০৬। কুয়াইশ শেখ মোহাম্মদ কলেজের তিন বিভাগে ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৪১ জন। পাসের হার ৬৩ শতাংশ। আকবরিয়া কলেজে তিন বিভাগে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৩ জন। পাসের হার ৬৮ দশমিক ৭৫। কাটিরহাট মহিলা কলেজে তিন বিভাগে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১০ জন। পাসের হার ৭০ দশমিক ৫১।কে সি জিয়াউর রহমান কলেজে তিন বিভাগের ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০৭ জন। পাসের হার ৮০ শতাংশ।