প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাড়ক্ষয় রোধে বাজারে এসেছে ওরিয়ন ফার্মার নতুন ওষুধ বোনকেয়ার (Boncare)। ওষুধটির বাজারজাতকরণ উপলক্ষে ২০ আগস্ট একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন অর্থোপেডিক সার্জন অধ্যাপক শামসুদ্দিন আহমেদ। সেমিনারে শতাধিক অর্থোপেডিক চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ ছিল ‘The Mainstay of treatment for Postmenopausal Osteoporosis’। এটি উপস্থাপন করেন অধ্যাপক এম আমজাদ হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা দেন ওরিয়ন ফার্মার পরিচালক ওবায়দুল করিম, পরিচালক আরজুদা করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তপন কুমার রায়। বিজ্ঞপ্তি।