হাত ধোয়া
* অবচেতনভাবেই আমরা হাত দিয়ে ক্রমাগত চোখ, নাক ও মুখ স্পর্শ করে থাকি। হাত অপরিষ্কার থাকলে এমন স্পর্শের মাধ্যমে দেহের ভেতর জীবাণু প্রবেশ করতে পারে। বিভিন্ন রোগের জীবাণু প্রবেশ করতে পারে হাত না ধুয়ে খাবার তৈরি করলে কিংবা তা খেলেও।
* সঠিকভাবে হাত ধুলেই ডায়রিয়ায় আক্রান্তের হার কমবে ৪০ শতাংশ।
* হাত ভালোভাবে ধুয়ে নিয়ে খাবার খেলে প্রায় ৫০ শতাংশ খাদ্যবাহিত রোগ থেকে মুক্ত থাকা যায়।
* নিয়ম মেনে হাত ধোয়ার ফলে ঠান্ডাসহ শ্বাসপ্রশ্বাসজনিত বিভিন্ন অসুস্থতা কমে আসে ১৬–২১ শতাংশ।
* সাবান দিয়ে হাত ধোয়ার জন্য ফুসফুস প্রদাহের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে প্রতি ৫টি শিশুর ১টি।
* মাত্র ২০ শতাংশ মানুষ খাবার তৈরির আগে হাত ধুয়ে থাকে, খাবার খাওয়ার আগে হাত ধুয়ে থাকে ৩৮ শতাংশ মানুষ।
* শৌচাগার ব্যবহারের পর আনুমানিক বিশ্বের মাত্র ১৯ শতাংশ মানুষ হাত পরিষ্কার করে।
* হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০৮ সাল থেকে প্রতিবছর ১৫ অক্টোবর পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস।
সূত্র: যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)