হাত ধোয়াকর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বুধবার প্রথম আলো বগুড়া বন্ধুসভার উদ্যোগে পথশিশুদের নিয়ে হাত ধোয়ার কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আমরা কজন শিল্পগোষ্ঠী বগুড়ার সভাপতি আবদুস সামাদ। আরও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, বগুড়া পৌরসভার পক্ষে সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে অতিথিরা হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন। শিল্পী আকতার ও মোছায়েবুর রহমান পথশিশুদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম শেখান। পরে পথশিশুদের মধ্যে জীবাণুনাশক সাবান বিস্কুটও প্রদান করা হয়। প্রায় ৫০টি পথশিশু নিয়ে কর্মসূচিটি পালন করা হয়।
আশরাফুলসিদ্দিক
সাহিত্য সম্পাদক
প্রথম আলো বগুড়া বন্ধুসভা