হাত পাতা ছাড়তে ইনার হুইল ক্লাব অব অনন্যার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনার হুইল ক্লাব অব অনন্যার উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে নানা সামগ্রী বিতরণ করা হয়
ইনার হুইল ক্লাব অব অনন্যার উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে নানা সামগ্রী বিতরণ করা হয়

পরনির্ভরশীল মানুষদের পরের কাছে হাত পাতা থেকে বিরত রাখতে ইনার হুইল ক্লাব অব অনন্যা উদ্দীপনামূলক উদ্যোগ নিয়েছে। ‘হাত পাতা কারও পেশা নয়, তাতে মাথা নত হয়, আমি হাত পাতা ছাড়ব’—এই স্লোগান সামনে রেখে সংগঠনটি কিছু অসহায় মানুষকে স্বাবলম্বী করতে কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর আটজন পরনির্ভর লোকের হতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। যাতে তারা ওই সব সামগ্রী বিক্রি করে ব্যবসা শুরু করে। ক্ষুন্নিবৃত্তির জীবন অবসানের এই পদক্ষেপের অংশ হিসেবে প্রতিজনকে একডজন করে তোয়ালে, প্লাস্টিক বাক্স, জামা, প্লাস্টিক ফুল দেওয়া হয়। এসব সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অনন্যা ক্লাবের সভাপতি সুলতানা নুরজাহান, সহসভাপতি নাসরিন সরোয়ার, ক্লাব এডিটর মুর্তজা বেগম, কোষাধ্যক্ষ নাজমা আক্তার ও কমিটির সদস্য কাজী তুহিনা।
বিতরণের সময় সভাপতি সুলতানা নুরজাহান বলেন, ‘শত শত হাত পাতা লোকের মধ্যে থেকে আমাদের এই উদ্যোগে যদি একজনও ফিরে আসে, স্বাবলম্বী হয়, তবে তার দেখাদেখি অনেকেই অনুপ্রেরণা পাবে।’ বিজ্ঞপ্তি।