হাতি নিয়ে খ্যাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাদা’ হাতি। খুবই বিরল প্রজাতির হাতি এরা। গত জুন মাসে এদের দেখা পেয়েছে মিয়ানমারের মানুষ। এবং সাদা হাতির সন্ধান পেয়ে তারা খুবই আনন্দিত। কেননা, সাদা হাতি মানেই তো সুখ আর খ্যাতি!দক্ষিণ এশিয়ায় সাদা হাতি ‘সুপ্রসন্ন ভাগ্যের’ প্রতীক। বিশেষ করে মিয়ানমারের মানুষের বিশ্বাসটা আরও দৃঢ়। তাদের সংস্কৃতিতে এই গল্প প্রচলিত আছে: ‘একদিন বুদ্ধের মা স্বপ্ন দেখল, একটা সাদা হাতি তাঁকে লোটাস ফুল দিচ্ছে। লোটাস ফুলের প্রতীকী অর্থ প্রজ্ঞা ও পবিত্রতা। পরে তাঁর গর্ভে জন্ম নিল বুদ্ধ। এর মানে, বুদ্ধই হলো সেই সাদা হাতির দেওয়া প্রজ্ঞা আর পবিত্রতা।’ এ জন্য মিয়ানমারের মানুষ সাদা হাতির দেখা পাওয়াকে ভাগ্যের বিষয় বলে মানে। তারা মনে করে, সাদা হাতির দেখা পাওয়া মানেই দুঃখ ঘুচে যবে, সংসারে সুখ আসবে, দেখা মিলবে খ্যাতির।সাদা হাতির রং কেমন? না, প্রশ্নটা অবান্তর নয়। কারণ ‘সাদা’ মানে যে সাদা নয়। দিনের আলোয় সাদা হাতিকে লালচে বাদামি রঙের দেখায়। আর যখন আবহাওয়া আর্দ্র থাকে, তখন এদের গায়ের রং গোলাপি দেখায়। মিয়ানমারে যে সাদা হাতিটি দেখা গেছে, সেটা স্ত্রী হাতি। উচ্চতায় হাতিটি সাড়ে ছয় ফুট। সূত্র: বিবিসি নিউজ।