হাতির চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া পৌর সদরের সোনালী ব্যাংক এলাকায় গত বোববার হাতি ​িদয়ে চাঁদা তোলেন মাহুত আবুল কালাম l প্রথম আলো
চকরিয়া পৌর সদরের সোনালী ব্যাংক এলাকায় গত বোববার হাতি ​িদয়ে চাঁদা তোলেন মাহুত আবুল কালাম l প্রথম আলো

এ-দোকান ও-দোকান ঘুরছে হাতি। পিঠে বসা মাহুত। দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় তুলে সালাম দিচ্ছে। তারপর শুঁড় এগিয়ে দিচ্ছে সোজা দোকানদারের কাছে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা গুঁজে দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত শুঁড় তুলছে না হাতিটি। এভাবে প্রতি দোকান থেকে ১০ থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। গত রোববার বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর শহরে হাতিটির দেখা মেলে।
দোকানদাররা জানান, গত রোববার সকালে দিনের শুরুতে চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা স্টেশন থেকে হাতি দিয়ে চাঁদা তোলা শুরু হয়। এরপর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছড়া, শিকলঘাট, জিদ্দাবাজার ও চকরিয়া পৌরশহরে চাঁদা তোলা হয়।
চকরিয়া পৌর শহরের পানের দোকানদার আবদুস সালাম বলেন, ‘টাকা না দিলে হাতি দোকানের সামনে থেকে সরে না। বাধ্য হয়ে ২০ টাকা দিয়েছি।’ মুদির দোকানি বেলাল উদ্দিন বলেন, ‘দোকান থেকে একটু বাইরে গিয়েছি, এমন সময় হাতি এল। আমাকে না পেয়ে চার প্যাকেট বিস্কুট নিয়ে গেছে হাতিটি।’
এ ব্যাপারে কথা হয় হাতির মাহুত আবুল কালামের সঙ্গে। তাঁর সরল স্বীকারোক্তি—তিনি হাতিটি কিনেছেন চাঁদা তোলার জন্য। বিভিন্ন যানবাহন, ঘরবাড়ি ও দোকানে তিনি হাতিটি দিয়ে চাঁদা তোলেন। তাঁর অন্য কোনো পেশা নেই। হাতি দিয়ে দৈনিক পাঁচ হাজার টাকার মতো চাঁদা আদায় করেন। তবে তিনি দাবি করেন, কাউকে টাকার জন্য জোর করেন না। হাতি দেখলে সবাই খুশিমনে টাকা দিয়ে দেন। খুশি করে দেওয়া টাকা ‘চাঁদাবাজি’ হতে পারে না। আবুল কালাম জানান, তাঁর বাড়ি নোয়াখালী।
জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রামের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান বলেন, ‘বাংলাদেশে বেসরকারিভাবে লালন-পালন করা হাতি নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। এ কারণে বন বিভাগের করার কিছু থাকে না। তবে হাতি দিয়ে চাঁদাবাজির বিষয়টি বন্ধ করতে সাধারণ আইনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নিতে পারেন।’
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘হাতি দিয়ে চাঁদা তোলা হচ্ছে-এমন সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। এরপর আবার এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ পারে না। আবুল কালাম জানান, তাঁর বাড়ি নোয়াখালী।
জানতে চাইলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রামের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান বলেন, বাংলাদেশে বেসরকারিভাবে লালন-পালন করা হাতি নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। এ কারণে বন বিভাগের করার কিছু থাকে না। তবে হাতি দিয়ে চাঁদাবাজির বিষয়টি বন্ধ করতে সাধারণ আইনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নিতে পারেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, হাতি দিয়ে চাঁদা তোলা হচ্ছে—এমন সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। এরপর আবার এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।