হাতিয়া জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়া জনকল্যাণ সমিতির ২০১৬-১৭ কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাহমুদ আলী। বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মো. মহিউদ্দিন, মাকছুদুর রহমান, শামসুদ্দীন আহমেদ, দ্বীপ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এনামুল হক, সমিতির সহসভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল উল্যাহ চৌধুরী।
অনুষ্ঠানে সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াছকে আজীবন সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।