হাতিয়া জনকল্যাণ সমিতির সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়া জনকল্যাণ সমিতির সুবর্ণজয়ন্তী ও দ্বিবার্ষিক সাধারণ সভা ২১ ডিসেম্বর নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৬-১৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মাহমুদ আলীকে সভাপতি ও খলিল উল্যাহ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাহমুদ আলী। বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নোয়াখালীর সাবেক সাংসদ মো. ফজুলল আজিম, সমিতির উপদেষ্টা মো. মহিউদ্দিন, মাকসুদুর রহমান, নাসির উল্যাহ, এনামুল হক প্রমুখ। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া। নবনির্বাচিত পরিষদের অন্য সদস্যরা হলেন সহসভাপতি নাইমা সেহেলী, মো. বদিউজ্জামান ও নুরুন্নবী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আবুল হোসাইন, প্রচার সম্পাদক মো. নাজিম উদ্দিন, ছাত্র ও ক্রীড়া সম্পাদক হাসান নুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।