হাতে-কলমে শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবে তো এসএসসি পরীক্ষা শেষ হলো। এখন বিষয় বাছাই করার সময়। যারা কারিগরি বিষয়ে এখন থেকেই যুক্ত হতে চাও, তাদের জন্য রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়। দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে সময়ের চাহিদা অনুযায়ী যুক্ত হচ্ছে নিত্যনতুন বিষয়। নতুন যুক্ত হওয়া তেমনি দুটি বিষয় হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারি এবং মেকাটনিকস ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন রাসায়নিক দ্রব্যের উৎপাদন, সংরক্ষণ ও প্রয়োগক্ষেত্রবিষয়ক পাঠ হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিষয়টি পড়ানো হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। মেকাটনিকস ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন যন্ত্রে যান্ত্রিক কৌশল, তড়িৎ কৌশলবিষয়ক পাঠ। মেকাটনিকস ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে।ভর্তির যোগ্যতাচার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। আবেদনের যোগ্যতা সর্বনিম্ন জিপিএ-৩.৫। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিতে জিপিএ-৩ পেতে হবে। অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সাধারণ বিজ্ঞান বা সাধারণ গণিতে জিপিএ-৩ থাকতে হবে। এরপর ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পরই কেবল সুযোগ মিলবে এসব বিষয়ে পড়ার।উচ্চশিক্ষার আরও সুযোগপলিটেকনিক ইনস্টিটিউটগুলো থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি হওয়ার সুযোগ আছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সসহ (এএমআইই) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া রয়েছে বিদেশেও পড়াশোনার সুযোগ। সময়ের সঙ্গে সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বাড়ছে কর্মক্ষেত্র ও কাজের পরিধি। বাংলাদেশের বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত ইঞ্জিনিয়ারদের বেশির ভাগই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। প্রতিবছর বেশ কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরির সুবাদে যাচ্ছেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয়।ভর্তি তথ্যএসএসসির পর ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে থাকে কারিগরি শিক্ষা বোর্ড। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাইলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। ভর্তিসংক্রান্ত সব তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে কারিগরি শিক্ষা বোর্ডের www.bteb.govt.bd ওয়েবসাইটে।