প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স মাত্র ১০ বছর। তার ওপর ছেলেবেলা থেকেই পক্ষাঘাতগ্রস্ত। ফলে চীনের হুবেই প্রদেশের জিয়াবা গ্রামের ইয়ান ইউহং হাঁটতে পারে না। ক্রাচে ভর দিয়ে চলাফেরার অভ্যাস আছে বটে, তবে ও স্বাচ্ছন্দ্য হাতেই! হ্যাঁ, হাতে হেঁটেই চলাফেরা করে এই শিশু। প্রতিদিন ভোরবেলা উঠে হাতে হেঁটেই স্কুলে পৌঁছে যায় ও; সময় লাগে ঘণ্টা দেড়েকের মতো। আর ও এভাবে হাতে হেঁটে স্কুলে যাচ্ছে চার বছর ধরে। অনেকেই জিজ্ঞেস করে, ক্রাচে ভর দিয়ে হাঁটো না কেন? ইয়ানের উত্তর, এভাবেই দ্রুত চলাফেরা করতে পারি যে! আর এভাবেই ও স্কুলের গণ্ডি পেরোতে চায়, ‘পড়াশোনা ছেড়ে দিতে চাই না। ভালোভাবে পড়াশোনা করতে চাই, ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চাই।’ পা অচল হলেও যে ‘নিজের পায়ে দাঁড়ানো যায়’, তার প্রমাণ ১০ বছরের ইয়ান! অরেঞ্জ অনলাইন