হাতেখড়ি স্কুলে হকিকেন্দ্রের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের আগ্রাবাদ হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজে ১২ এপ্রিল হকিকেন্দ্রের ৭ নম্বর শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শাহ আলম ও ক্রীড়াশিক্ষক জাকির হোসেন। হকিকেন্দ্রের প্রধান নির্বাহী শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী মঈনুল হোসাইন, কফিল উদ্দিন প্রমুখ।