হাতের নাগালে ড্রাগন ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ড্রাগন ফলটা অনেকের কাছেই অপরিচিত। তবে নাম শুনেই অনেকে এই ফলদেখতে বা খেতে আগ্রহী হন। এখন থেকে দেশেই খুব সহজে পেতে পারেন ভিনদেশি এই ফল। কারণ এখন এ দেশেই চাষ হচ্ছে ড্রাগন ফলের। কাজটি করছেন এলআর অ্যাগ্রো ফার্মসের প্রজেক্ট ম্যানেজার রুম্পা চক্রবর্তী। তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এই ফার্মের চেয়ারম্যান লু ৎ ফর রহমান। ঢাকার সাভারে এখন নিয়মিত চাষ হচ্ছে ড্রাগন ফলের। বাজারেও আসছে। সুপারশপ আগোরা এবং হাটবাজারতো গত বছর থেকেই বিক্রি করে চলেছে এই ফল। তবে এখন এসব দোকানের পাশাপাশি এই ফল পাওয়া যাবে মিনা বাজার, নন্দন, স্বপ্নের বেশ কিছু শাখায়। এ ছাড়া এলআর অ্যাগ্রো ফার্মস থেকেও সরাসরি সংগ্রহ করা যাবে। রুম্পা চক্রবর্তী জানান, ‘ফলটির গুণ অনেক। এটি উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস আক্রান্ত মানুষের জন্য বেশ কার্যকর। তা ছাড়া নিয়মিত এই ফল খেলে হাঁপানি দূর হয় এবং হজমশক্তি বৃদ্ধি পায়।’