হাতের মুঠোয় সাজের টিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপ দেখেই শিখে নিতে পারেন নিজেকে সাজানোর কৌশল, মডেল: অন্তরা, ছবি: সুমন ইউসুফ
অ্যাপ দেখেই শিখে নিতে পারেন নিজেকে সাজানোর কৌশল, মডেল: অন্তরা, ছবি: সুমন ইউসুফ

সাজগোজের জন্য সব সময় কি আর পার্লারে যাওয়া সম্ভব? বরং ঘরেই তুলে আনুন পার্লার। মন চাইলেই সাজতে পারবেন ইচ্ছেমতো। এ আর কঠিন কী! হাতে যদি থাকে একটি স্মার্টফোন তাহলেই তো হলো। নিজেই সাজাতে পারবেন নিজেকে। চাইলে অন্যদেরও। মুখ, ঠোট, চুল থেকে নখ সব ধরনের সাজের জন্যই আছে নানা ধরনের অ্যাপ। অ্যান্ড্রয়েড মুঠোফোনের গুগল প্লে স্টোর থেকে নামিয়ে ঘরে বসে শিখতে পারেন নানা ধরনের সাজগোজ। এখানে থাকছে সৌন্দর্যচর্চা-বিষয়ক জনপ্রিয় কিছু অ্যাপের খোঁজ।

মেকআপ কনট্যুরিং

কনট্যুরিংয়ের মতো জটিল মেকআপ কৌশলকে আর জটিল ভাবার কোনো কারণ নেই। অ্যাপ ব্যবহারে করে এই কৌশলগুলোও নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন সহজে। মেকাপ কনট্যুরিং নামের এই অ্যাপটিতে আছে কনট্যুর করার নানা কৌশল। মেকআপের প্রতিটি ধাপ দেওয়া আছে এখানে। এ ছাড়া ফাউন্ডেশন আর ব্রাশ ব্যবহার করার নিয়মও পাওয়া যাবে। এই অ্যাপ থেকে পাবেন আরও বেশ কয়েকটি বিউটি অ্যাপের লিংক। ঠিকানা: https://goo.gl/MuYhsQ

নেইল আর্ট

এই অ্যাপ শেখাবে নেইল আর্টের সব সহজ কৌশল। ম্যানিকিওর, নেইল পলিশ, নকল নখ লাগানোর নিয়ম তো আছেই। পাওয়া যাবে নেইল আর্টের নতুন অনেক ধারণা। ঠিকানা: https://goo.gl/cNJu8r

আই মেকআপ ২০১৬

এই অ্যাপে চোখের মেকআপের প্রতিটি ধাপের ছবি দেওয়া আছে। ঝটপট অ্যাপটি নামিয়ে হাতে আইশ্যাডোর প্যালেট আর ব্রাশ নিয়ে বসে যান আয়নার সামনে। দেখে দেখে খুব সহজেই চোখের মেকআপ সেরে নিতে পারবেন। নানা কায়দায় আইলাইনার দেওয়ার কৌশলও শেখা যাবে এখানে। আছে এই সময়ের ট্রেন্ডি স্মোকি আই করার সহজ কিছু কৌশল। পরামর্শ পাবেন চোখের মণির সঙ্গে মিলিয়ে কেমন মেকআপ মানাবে সেই পরামর্শও।

ঠিকানা: https://goo.gl/zoWHw4

পারফেক্ট  ৩৫৬

২০টিরও বেশি মেকআপসামগ্রী ব্যবহারের কলাকৌশল শেখা যাবে এই অ্যাপ থেকে। ইউটিউবে থাকা অনেক মেকআপ টিউটোরিয়ালের ভিডিও মিলবে এখানে। মেকআপ আর ফ্যাশন টিপসও রয়েছে। এ ছাড়া বিউটি আর ফ্যাশনসামগ্রী সম্পর্কে পাওয়া যায় নানা সুপারিশ। ফলে বর্তমান চল অনুযায়ী কোনটা বেছে নেবেন তা নিয়ে আর বিভ্রান্ত হতে হবে না। অ্যাপটি দেখে সাজতে বসুন।

ঠিকানা: https://goo.gl/clldwL

সেলেব্রেটি হেয়ারস্টাইল সেলুন

কোনো তারকার চুল দেখে ঠিক তাঁর মতো করেই চুল সাজাতে ইচ্ছা করছে? কিন্তু নিজেকে এই ঢঙে মানাবে কি না তা নিয়ে দ্বিধায় আছেন? তাহলে প্রথমে সেলিব্রেটি হেয়ারস্টাইল সেলুন অ্যাপটি মোবাইলে নামিয়ে নিতে হবে আপনাকে।

পছন্দের হেয়ার কাটে নিজের মুখের ছবি বসিয়েই দেখে নিতে পারবেন সেই কাটে আপনাকে কেমন লাগছে। একইভাবে মানানসই হেয়ার কালারও আপনি বেছে নিতে পারবেন।

অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সৌন্দর্যপিপাসুদের কাছে।

ঠিকানা: https://goo.gl/AVxwQw