হান্ডি কাবাব

হান্ডি কাবাবছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে ভারী খাবার ঘরেও রান্না করা যায়। সে রকম একটা কাবাবের রেসিপি দিয়েছেন শাহানা পারভীন

উপকরণ:

কাবাবের জন্য: গরু বা খাসির কিমা পেস্ট ১ কাপ, পাউরুটি ২ টুকরা, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, কাবাব মসলা ১ চা-চামচ, পুদিনা পাতাকুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।

ঝোলের উপকরণ: পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, টমেটোবাটা আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, টালা মরিচগুঁড়া আধা চা-চামচ, গরমমসলা আধা চা-চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ২টি, ঘি ২ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি:

কাবাব বানানোর উপকরণগুলো দিয়ে পছন্দমতো আকারে কাবাব তৈরি করে নিতে হবে। তেলে ভেজে নিন। তারপর ঝোলের উপকরণ দিয়ে ঘন ঝোল তৈরি করে তাতে ভাজা কাবাবগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিন। কিছুক্ষণ দমে রেখে পরিবেশন করুন হান্ডি কাবাব।