হাফিজুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দৌড়বিদ জ্যামাইকার উসাইন বোল্ট। আর এই মুহূর্তে তিনি নিজে বাংলাদেশের দ্রুততম মানব(১০.৯০ সেকেন্ড)। এবারের সময়ের তারকা দেশের নতুন দ্রুততম মানব দ্রুততম মানব হওয়ার পরের অনুভূতি: অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার অনেক দিনের চাওয়া পূরণ হয়েছে। মনের ভেতরে যে দুঃখ-কষ্ট জমানো ছিল সেটা দূর হয়ে গেছে। যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি: মুঠোফোন, পরিচয়পত্র আর মানিব্যাগ।জ্যামাইকার উসাইন বোল্টের সঙ্গে দেখা হলে যে কথাটি বলব: প্রথমে বলব, কেমন আছেন? এরপর উসাইন বোল্টকে বলব, আপনি তো আমার চেয়ে অনেক লম্বা, প্লিজ যদি একটু নিচু হতেন আপনার সঙ্গে একটা ছবি তুলব। রাতে শুয়ে শুয়েও এটা চিন্তা করি।দৌড়ে পিছিয়ে পড়লে ভাবি: মনে হয় আমার অনুশীলন কম হয়েছে। যখন কেউ আমার সামনে চলে যায় তখন খুব কষ্ট লাগে।দৌড় নিয়ে আমার প্রিয় উক্তি...: ভালো অনুশীলন করলে ভালো দৌড়বিদ হতে পারবেন।বিমানবাহিনীতে যোগ দেওয়ার প্রথম দিন: আমাদের ট্রেনিং ক্যাম্প ছিল চট্টগ্রামে। সেদিন খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। আমি ছিলাম সাবেক দ্রুততম মানব শামসুদ্দিনের বড় ভাইয়ের বাসায়। আগ্রাবাদ হয়ে পতেঙ্গা বিমানবাহিনীর ট্রেনিং সেন্টারে গেলাম। একটু নার্ভাস লাগছিল। ভেতরে গিয়ে ইউনিফর্ম পরলাম, রিপোর্ট করলাম। চুল কেটে ছোট করে দেওয়া হলো। ইনস্ট্রাক্টর এসে সবকিছু বুঝিয়ে দিলেন। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে দেখলাম আমরা কেউ কাউকে চিনতে পারছি না। আমি দাঁড়িয়ে আছি, সামনে দিয়ে শামসুদ্দিন গেল কিন্তু চিনতেই পারল না আমাকে!প্রথম মেডেল: নকলার দিশারি উচ্চবিদ্যালয়ে ক্লাস সিক্সে পড়ি তখন। আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় খেলেছিলাম। সেবার দৌড়ে প্রথম হয়ে একটি মেডেল পেয়েছিলাম।প্রিয় গানের কলি: কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই...।আলাদিনের দৈত্যের কাছে তিনটি ইচ্ছে: একটা ইচ্ছে তো পূরণ হয়েই গেছে, দ্রুততম মানব হয়েছি। দ্বিতীয় ইচ্ছা একটা সুন্দর বাড়ি করা, এরপর একটা গাড়ি কেনা। বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলে দিতে চাই: ঢাকা শহরের যানজট দূর করতে চাই। অন্য যে খেলায় পারদর্শী: আমি ভালো ফুটবল খেলি। সাক্ষাৎকার গ্রহণ: বদিউজ্জামান