হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাব পরিচালিত হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা গত ২০ ডিসেম্বর রাউজান এমদাদুল ইসলাম নুরানি কেজি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল কাসেম, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রধান নূ ক ম আকবর হোসেন, ইংরেজি বিভাগের প্রধান মো. আবুল হাসান, সাংবাদিক মোহাম্মদ আলী, সমাজকর্মী সেকান্দার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ট্যালেন্টপুলে পাঁচ, সাধারণ গ্রেডে ১৪ ও বিশেষ গ্রেডে ১৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি।