কক্সবাজার শহরের পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দিলওয়ার চৌধুরীকে আহ্বায়ক ও আশরাফুল হুদা সিদ্দিকীকে সদস্যসচিব করে ১০৩ সদস্যের প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করা হয়েছে।
উৎসবের প্রস্তুতি উপলক্ষে ২ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে পরিষদের আহ্বায়ক দিলওয়ার চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল হুদা সিদ্দিকী, হামিদ উদ্দিন, আবদুুল মতিন, মুহাম্মদ আলী জিন্নাত, মোহাম্মদ হোসাইন, মাহমুদুল হাসান, শহিদুল হক, ফাতেমা ইসলাম, মহসিন শেখ, তৌহিদুর রহমান, তৌফিকুল ইসলাম, মিনহাজ চৌধুরী প্রমুখ।
সভায় জানানো হয়, উৎসবে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে বেলা ১১টা থেকে দুইটা এবং বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলছে।