হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাব পরিচালিত হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান ৯ জানুয়ারি ক্লাব মাতৃসদনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক নু. ক. ম. আকবর হোসেন, আল কবির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন ও মানবাধিকারকর্মী হাসান সিকদার। স্বাগত বক্তব্য দেন ক্লাব সহসভাপতি রিয়াজুল হাসান। আরও বক্তব্য দেন নাছির উদ্দিন, এস এম রিদওয়ান আলী, আল মামুন চৌধুরী, গোলাম মোহাম্মদ, মো. জাহেদুল আলম, মো. সামসুদ্দোহা, রিজোয়ান চৌধুরী, মো. আনিছ চৌধুরী, তছলিম উদ্দিন, শফি সিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক।
পরীক্ষায় নয়জন ট্যালেন্টপুলে, ২১ জন সাধারণ গ্রেডে ও ২০ জন বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদপত্র ও শিক্ষসামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রাউজান এমদাদুল ইসলাম নুরানি কেজি স্কুল মিলনায়তনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।