হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
রাউজান ক্লাব পরিচালিত হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রাউজান ক্লাব মাতৃসদন ও জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মালেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম গুল চেমন আরা (বিজিসি) একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ আখ্তার আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এস এম শোয়েব খান, সাপ্তাহিক গণঅধিকার পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ আবু মনছুর, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপক আবু নাসের লিটন এবং হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ও রাউজান ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক। স্বাগত বক্তব্য দেন হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাছির উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মহসিন চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল হাসান, অভিভাবক শহীদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।