হাবিব তাজকিরাজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে নগরের ব্র্যান্ড বিউটি সেলুন হাবিব তাজকিরাজের প্রথম বর্ষপূর্তি। ৪ সেপ্টেম্বর রাতে নগরের রীমা কনভেনশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার অতিথি। ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। এ ছাড়া কাটা হয় বর্ষপূর্তির কেক।
হাবিব তাজকিরাজের উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি সৈয়দ জামাল আহাম্মেদ ও চেম্বার পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী।
বক্তব্য দেন হাবিব তাজকিরাজের ব্যবস্থাপনা অংশীদার কাজী সামিউদ্দিন আহমেদ, এম জে কে মহি, ফিটনেস ট্রেনার তাহমিনা খায়ের, হেয়ার স্টাইলিস্ট ললিত মোহন নেগি প্রমুখ। বিজ্ঞপ্তি।