হামিদচর প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চান্দগাঁও হামিদচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২ জানুয়ারি বই বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধান শিক্ষক কাইছারুল আলম ও বিদ্যালয়ের সভাপতি আহমেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মোহাব্বত আলী, নাজের উদ্দিন, মোরশেদ জিয়াউদ্দিন, কৃষ্ণপদ চৌধুরী ও কামরুন নাহারসহ শিক্ষক ও অভিভাবকেরা। বিজ্ঞপ্তি।