
ভাস্কর হামিদুজ্জামান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক। তাঁর সন্তান জুবায়ের জামান খান। পেশায় আলোকচিত্রী। আজকের অধুনায় আমরা জেনে নেব এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দ।
১. কোন রং বেশি পছন্দ করেন?
হামিদুজ্জামান খান: লাল রং আমার বেশি পছন্দ।
ছেলে: আমার পছন্দ কালো।
২. যে কাজ করতে ভালোবাসেন?
হামিদুজ্জামান খান: ভাস্কর্য নির্মাণ আর জলরঙে ছবি আঁকতে ভালো লাগে।
ছেলে: ছবিকে ফ্রেমে ধরে রাখতেই বেশি ভালোবাসি অর্থাৎ ছবি তুলতে বেশি ভালো লাগে।
৪. পছন্দের সিনেমা...
হামিদুজ্জামান খান: পথের পাঁচালী। এখনো দেখি আর মনে হয়, এটা অভিনয় না বাস্তব।
ছেলে: আমার পছন্দের সিনেমা হলো তারেক মাসুদের রানওয়ে।
৫. পছন্দের শহর কোনটি?
হামিদুজ্জামান খান: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।
ছেলে: ঢাকা শহরই আমার বেশি পছন্দ।
৬. কোন পোশাক পরতে পছন্দ করনে?
হামিদুজ্জামান খান: একটু ঢিলা আর ইস্তিরি না করা পোশাক। বেপারি শার্ট ভালো লাগে।
ছেলে: পোশাকে আমার পছন্দ জিনস আর টি-শার্ট।
৭. প্রিয় ঋতু কোনটা?
হামিদুজ্জামান খান: বর্ষা। এই সময়েই বাংলার প্রকৃত রূপ ফিরে আসে।
ছেলে: শীতকাল বেশি ভালো লাগে।
৮. যেটা না হলে চলেই না...
হামিদুজ্জামান খান: আমার স্কেচ খাতা।
ছেলে: আমার ক্যামেরা।
সাক্ষাৎকার: হাসান ইমাম