হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা এবং হারানো গৌরব ফিরিয়ে আনার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন নতুন উপাচার্য আনোয়ারুল আজিম। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক আনোয়ারুল আজিম গত ১৫ জুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। নতুন উপাচার্য গত রোববার দুপুরে নিজ কার্যালয়ে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর পরিকল্পনার কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন ঘোষ-বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার পরিকল্পনা কী?উপাচার্য: বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করাই হবে আমার অন্যতম লক্ষ্য। এজন্য যথাযথ কর্মসূচি নেওয়া হবে। তা ছাড়া আমার সময়কালে প্রাপ্ত সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করব। দায়িত্ব পালনকালে কোন কোন বিষয়ের ওপর নজর দেবেন?উপাচার্য: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই গুরুত্বপূর্ণ কাজ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনের মধ্যে সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বলবৎ থাকা রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে এ মুহূর্তে কোনো চিন্তাভাবনা রয়েছে কিনা?উপাচার্য: ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক ভূমিকার ওপর ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নির্ভর করছে।বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহায়ক তহবিলের অর্থ অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা?উপাচার্য: ছাত্র সহায়ক তহবিল যে কারণে গঠন করা হয়েছে, এখন থেকে সে সব কারণেই এ তহবিলের অর্থ ব্যয় করা হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বাজেটে প্রতিবারই শিক্ষাখাত উপেক্ষিত থাকে। এ খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে প্রশাসনের চিন্তাভাবনা কি?উপাচার্য: আসলে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায় না। সরকারি বরাদ্দের অধিকাংশ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে চলে যায়। তবে শিক্ষা খাতে বরাদ্দের অর্থ সর্বোচ্চ ব্যবহার করা হবে এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে এ খাত থেকে যথাযথ সুফল পাওয়ার চেষ্টা করব।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠানের কোনো কার্যকর উদ্যোগ নেওয়ার সম্ভাবনা কতটুকু? উপাচার্য: যথাসময়ে চাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ে তথ্য-প্রযুক্তির সেবার আওতা বাড়ানোর ব্যাপারে কোনো উদ্যোগ আছে কি?উপাচার্য: বিশ্ববিদ্যালয়কে তথ্য-প্রযুক্তির সুযোগ সুবিধা বাড়াতে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন-২০২১ অর্জনের লক্ষ্যে আমরা কাজ করে যাব।আগামী সমাবর্তন অনুষ্ঠান কবে নাগাদ হতে পারে?উপাচার্য: অচিরেই সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে সমাবর্তন আয়োজন করা হবে।