হারার পর প্রতিক্রিয়া
এত দিন আমরা শুনতাম কোনো ম্যাচ জিতলে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতিক্রিয়া। কিন্তু বর্তমানে বাংলাদেশ যে হারে হারা শুরু করেছে, তাতে হারার পরও তাঁদের প্রতিক্রিয়া হতে পারে—আবু হুরাইরা, তামিম ইকবালআমাদের লক্ষ্য ছিল, উইকেট যেমনই থাকুক না কেন, খুব কম সময় উইকেটে থাকব। কারণ, আমাদের কাছে সময়ের মূল্য অনেক। আপনারা যাঁরা আমার আউটটি দেখেছেন, তাঁরা একটু খেয়াল করে দেখেন, এটা আউট হওয়ার বলই ছিল না। আমি ইচ্ছা করেই আউট হয়েছি। কোচও আমার ওপর খুশি। কারণ, একটা বাজে বলে আউট হওয়ার মতো ভালো পারফরম্যান্স কজনে করতে পারে। আশা করি, সামনের দিনেও এমন পারফরম্যান্স করতে পারব।শাহরিয়ার নাফীসআজকে প্রথম দিকে বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। কারণ, আমি অনেক সময় ধরে ক্রিজে ছিলাম, যা কিনা বিপক্ষ দলের জন্য হুমকিস্বরূপ। একসময় কোচের কাছ থেকে সতর্কবার্তা পাই এবং সুযোগ বুঝে আউট হয়ে যাই। যা-ই হোক, আমরা সফলভাবে ম্যাচ হেরেছি, এতে কোচসহ বিপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড় আমাদের উষ্ণ অভিনন্দন জানিয়েছে।আশরাফুলভাগ্য আসলেই আমাদের খুব ভালো। বলটা লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল, এমন বলে আউট হওয়া খুব কঠিন কাজ। কিন্তু আউট তো আমাকে হতে হবেই। তাই আলতো করে ব্যাটে লাগিয়ে দিয়েছিলাম। তবু চিন্তায় ছিলাম এই ভেবে যে, ফিল্ডার ক্যাচ ধরতে পারে কি না। না, অবশেষে আমি খুব কম সময়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছি, এতেই খুশি।নাসির হোসেনপরিকল্পনা তেমন কিছু ছিল না, আর থাকেও না। খুব লম্বা একটা সময় ধরে ক্রিজে ছিলাম। এতে সবাই ক্ষিপ্ত ছিল আমার ওপর। কিন্তু কী করব বলেন, পাকিস্তানিরা এত বাজে বল করে যে, নিজেকে আউট করাই যায় না। আবার বাজে বলে আউট হলে বিতর্কিত হতে হবে। তাই ভালো বলের আশায় থাকতে থাকতে অনেক সময় ক্রিজে কেটে গেছে।নাজিমউদ্দিনআমি সব সময় আমার সিনিয়রদের অনুসরণ করি, আজকেও করেছি। তাদের আসা-যাওয়া দেখে ধরে নিলাম, বেশি রান করে লাভ নেই। তাই রানটান বেশি করি নাই। গা গরম করার জন্য ১০-২০ মিনিট ক্রিজে ছিলাম এবং যথারীতি আউট হয়ে প্যাভিলিয়নে চলে আসি।সাকিব আল হাসানআগে থেকেই আমার আত্মবিশ্বাস একটু কম ছিল। তাই বাড়তি কিছু করার চেষ্টা করি নাই। সর্বোচ্চ চেষ্টা করেছি, বিপক্ষ দলকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়। তাই অনেক বাজে বলেও জোরে শর্ট খেলতে যাইনি। কী করলাম না-করলাম সেটা বড় কথা নয়, আমরা ম্যাচ হেরেছি, এতেই আমরা খুশি।মুশফিকুর রহিমসব দিক বিবেচনা করলে দেখা যায়, আজকের পুরো দিনটা ছিল আমাদের হাতে। কীভাবে ইচ্ছাকৃতভাবে বাজে বোলিং, বাজে উইকেটকিপিং আর বাজে ব্যাটিং করা যায়, তা বিশ্ববাসী আমাদের দেখে শিখতে পারে। ম্যাচ শেষে বিপক্ষ দলের ক্যাপ্টেন আমাকে মোবাইলে অভিনন্দন জানিয়েছে। আজকে রাতে তাদের পার্টিতে আমাকে আমন্ত্রণও জানিয়েছে।মাহমুদউল্লাহযেহেতু আমি মূলত বোলার, তাই আমার ওপর নির্দেশনা ছিল কীভাবে বিপক্ষ দলের ব্যাটসম্যানকে রান করে দেওয়ার সুযোগ দেওয়া যায়। আপনারা হয়তো দেখেছেন, আমি প্রতিটা বল স্টাম্পের বাইরে রেখেছি, যাতে ব্যাটসম্যানদের মারতে সুবিধা হয়। সর্বোপরি, আমরা চেয়েছি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। কে হারল কে জিতল, সেটা বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করাটাই মূল লক্ষ্য আমাদের কাছে।