হারুয়ালছড়ির খালের ওপর রাবার ড্যাম প্রকল্পের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির হারুয়ালছড়ি খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১৫ অক্টোবর এক চুক্তি সই হয়। হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও এলজিইডির মধ্যে এ চুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শহীদুল হক, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহসভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উল্লাহ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।