বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হালদা নদী রক্ষা ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনায় আমাদের করণীয়’ শীর্ষক সচেতনতামূলক সভা সম্প্রতি হাটহাজারীর দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হালদা রিভার এরিয়া ওয়াটার পার্টনারশিপ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ানের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট খন্দকার এজাহারুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী। নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা পরিষদের প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, জ্যেষ্ঠ সহসভাপতি শিমুল মহাজন, সাধারণ সম্পাদক মনসুর আলী, আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. নাজিম উদ্দিন মিয়াজী, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের নির্বাহী সম্পাদক মুক্তা আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি।