হালিশহর কে এল ব্লক সমাজকল্যাণ সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর আবাসিক এলাকার কে এল ব্লক সমাজকল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০১৬-১৭) সম্পন্ন হয়েছে। সম্প্রতি সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে এম এ ছাত্তার সভাপতি ও গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া একই প্যানেলের মেজবাউদ্দিন আহম্মদ প্রথম সহসভাপতি, জসীমউদ্দিন ভূঁইয়া সহসভাপতি, আফসার উদ্দিন আহম্মদ চৌধুরী প্রথম যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক, সফি আহম্মদ যুগ্ম সাধারণ সম্পাদক, সুলতান মাসুদ দপ্তর, এস এম শাহজাহান অর্থ এবং মো. মোহসিন ক্রীড়া, সাংস্কৃতিক ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে স্বতন্ত্র থেকে জয় পেয়েছেন রকিবুল আমিন ভূঁইয়া। এর আগে ছাত্তার-মোস্তাফা প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন নজির আহম্মদ চৌধুরী, সৈয়দ নুরুল আমিন, এম এ মতিন, মো. শাহজাহান, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, নাজিম উদ্দিন, নজির আহম্মদ, মোস্তফা কামাল পাশা, জিয়াউল করিম ও শহিদ উল্লাহ ভূঁইয়া। বিজ্ঞপ্তির।