হালিশহর মহিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালিশহর মহিলা কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি কলেজের অধ্যক্ষ এনায়েতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আখতার হানিফ, সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. নুরুল হক, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোনাইম, কাউন্সিলর মো. আবুল হাসেম, জেসমিনা খানম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন চৌধুরী। বিজ্ঞপ্তি।