হালিশহর হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান
সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রম, ফুলকির আয়োজনে ২৭ মার্চ অনুষ্ঠিত হয় হালিশহর হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এতে আলোচনা করেন প্রতিষ্ঠাতা সদস্য এমএ মতিন, প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ ও কবি আবুল মোমেন। এতে সমন্বিতের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন রাশেদ হাসান। তিনি বলেন, সমন্বিতের মাধ্যমে আমরা শিক্ষার এমন পরিবেশ উপহার দিতে চাই যেখানে শিক্ষার্থী বেতের ভয় নয় আনন্দ নিয়ে শিক্ষাকে উপভোগ করবে। কবি আবুল মোমেন বলেন, ‘আমরা পঞ্চাশের দশক থেকে শুনে আসছি আমাদের শিক্ষাব্যবস্থায় ত্রুটি আছে। এ কারণে ভালো ফলাফল করা শিক্ষার্থী পেলেও ভালো মানুষ আমরা পাচ্ছি না।’ তিনি শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলেন।নুরুল আলম ভূঁইয়া সমন্বিতের কাজটি শহরের সব বিদ্যালয়ে চালুর আহ্বান জানান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনীও ছিল। বিজ্ঞপ্তি।