হালিশহরে ক্রিকেট টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন হালিশহর হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি হালিশহর হাউজিং এস্টেট মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আফছারুল আমীন।
বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ক্রীড়া সংঘের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ফরিদ আহমেদ, ক্রিকেটার নাফিস ইকবাল, নাভানা ব্যাটারি লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মো. রাশেদ, সামাজিক সংগঠন হাফুস-এর সাধারণ সম্পাদক মো. মিজান উদ্দিন ভূঁইয়া প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।