হালিশহরে জোনভিত্তিক স্কাউট সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালিশহর গরিব এ নেয়াজ উচ্চবিদ্যালয় মাঠে জোনভিত্তিক স্কাউট সমাবেশ ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফয়েজুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বিভিন্ন দায়িত্ব পালন করেন মমতাজ উদ্দিন তালুকদার, আ ম ম ইফতেখারুল হক ও মোফাজ্জল আহমদ।
সমাবেশে ডাবলমুরিং, পাহাড়তলী ও বন্দর থানার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬০ শিক্ষার্থীসহ ২০০ জন অংশ নেয়। বিজ্ঞপ্তি।