হাসনাহেনা হুদার স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসনাহেনা হুদার স্মরণসভায় অতিথিরা
হাসনাহেনা হুদার স্মরণসভায় অতিথিরা

প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে ১৮ মার্চ শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের মা ব্যাংকার হাসনাহেনা হুদার স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন এপার-ওপার বাংলার দুই দেশের কবি, সাহিত্যিক, দেশ বরেণ্য আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী, সাংবাদিক ও পরিবারের সদস্য এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা।
প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের উপস্থাপনায় অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন সাবেক তথ্য ও স্বাস্থ্যসচিব আ ন ম নাসির উদ্দীন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্, কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, আবৃত্তিশিল্পী মীর বরকত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ, ভারতের আগরতলা থেকে আগত টিভি ব্যক্তিত্ব মণীষা পাল চৌধুরী, সাবেক পুলিশ কর্মকর্তা মিফতাহুল হুদা, ক্রীড়া সংগঠক ঈসমাইল কুতুবী, আবদুল বাছির, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব সুমন, নাট্যজন সাইফুল আলম, নারীনেত্রী নুরজাহান খান, অধ্যাপিকা ফেরদৌস আরা আলীম, সংগীতশিল্পী শ্রেয়সী রায় ও কাবেরী সেন গুপ্তা, আইনজীবী ও আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, গণজাগরণ মঞ্চের সংগঠক শরীফ চৌহান, উদীচীর সুনীল ধরসহ আরও অনেকে। শোকসংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায় এবং কাবেরী সেন গুপ্তা। এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি।