হাসপাতাল নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটতে চাইলে এ হাসপাতালে ভর্তি হোন। কারণ, এখান থেকে বেরোতে হলে আপনার সাধের গাড়িটা বেচে দিতে হবে। —জনৈক রোগীকৈফিয়তইদানীং অনেকেই অভিযোগ করছেন, কেবল আমরা নাকি গলাকাটা কিন্তু আমাদের দাবি, আমরা গলা কাটার পাশাপাশি পকেটও কাটি। —হাসপাতাল কর্তৃপক্ষপাওয়া গেছে এখানে গতকাল এই ভাইরাসটি পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান।সবার জ্ঞাতার্থে আমরা হলফ করে জানাচ্ছি যে এটি হাসপাতাল। ডাস্টবিন সামনে গিয়ে ডানে। সাইনবোর্ড দেখে অন্তত চিনুন। —ব্যবস্থাপক বিদায় সংবর্ধনারোগী টাকা দিতে পারবে—এ বিষয়ে নিশ্চিত না হয়ে সেবার নামে জরুরি কলেসিস্টেকটমি অপারেশন করায় চাকরি হারানো ডা. রজব আলীর বিদায় সংবর্ধনা আজ সন্ধ্যায়। এতে তখন যাদের ডিউটি থাকবে না কেবল তারাই আমন্ত্রিত। —হাসপাতাল কর্তৃপক্ষহারানো বিজ্ঞপ্তিআমার প্রিয় অপারেশনের ছুরিটি গত সপ্তাহে করা ১৩টি অ্যাপেনডিক্সের অপারেশনের যেকোনো একটির সময় হারিয়েছে। ওই রোগীদের কারও পেটে তীব্র ব্যথা এবং বমি বমি ভাব হলে যোগাযোগ করুন।—ডা. ফায়ারফক্স চৌধুরী ক্ষোভের সমাধান চান?হাসপাতালে স্বজনের মৃত্যু হয়েছে?ডাক্তারদের অবহেলা থাকুক কিংবা না থাকুক, আপনি হাসপাতালের মূল্যবান সম্পদ ভাঙচুর করতে চান? আমাদের ফোন দিন। দশ মিনিটের মধ্যে লাঠিসোঁটা এবং টিভি চ্যানেল নিয়ে হাজির হব। —স্থানীয় স্বেচ্ছাসেবী মহল০০৫৮০৮৭৫৮০প্রয়োজনীয় হেলথ টিপসগরমের দিনে গরম লাগে?সমাধান চাইলে আমাদের হাসপাতালে ভর্তি হোন। এখানে সার্বক্ষণিক এসি ও ফ্যানের ব্যবস্থা আছে। প্রতি: নার্স এবং অ্যাডমিশন অফিসাররোগীরা সকালের আগে ছাড় পেলেও ১১টার পর ছাড়পত্র প্রদান করার নির্দেশ দেওয়া হয়, যাতে ওই দিনের ভাড়াও রাখা যায়। রোগীদের সেবাই আমাদের লক্ষ্য। —ধন্যবাদক্রমে কর্তৃপক্ষ বাকি চাহিয়া লজ্জিত হইবেন নাধন্যবাদ! ধন্যবাদ!!(অসাম শালা!!)যেকোনো চিকিৎসকের চেয়ে এ হাসপাতালে গত সপ্তাহে বেশি রোগী টানতে পেরেছে আমাদের ক্যাফেটেরিয়া। সেখানে খেয়ে ১২ জন রোগীর আত্মীয় বর্তমানে এ হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্যাফেটেরিয়া পরিচালকদের ধন্যবাদ। —ধন্যবাদক্রমে কর্তৃপক্ষ ডিগ্রি! ডিগ্রি!! ডিগ্রি!!! ডিগ্রি!!!!নামের পর যাঁরা সাইনবোর্ডে লেখার জন্য সুইট একটা ডিগ্রিসংকটে ভুগছেন, তাঁদের জন্য কম দামে উপর্যুপরি ডিগ্রির সম্ভার নিয়ে আমরা হাজির। বি. দ্র. কোনো পরীক্ষা লাগবে না। —নরসিংদী মিরাক্কেল কলেজ (এনএমসি)