হাসপাতাল রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতাল রেস্তোরাঁ
হাসপাতাল রেস্তোরাঁ

লাটভিয়ার রাজধানী রিগায় এক হাসপাতাল আছে, নাম হসপিটালিস। এই হাসপাতালে রোগীদের খেতে দেওয়া হয় মানুষের নাক, চোখ, কানসহ বুক কাঁপানো সব খাবার! খাবারে মসলা ছিটানো হয় পিচকারি দিয়ে। আর পানীয় পরিবেশন করা হয় থার্মোফ্লাস্ক কিংবা টেস্টটিউবে। ডাইনিং টেবিল হিসেবে ব্যবহূত হয় অপারেশন থিয়েটার। আঁতকে উঠলেন? আপনার মতো আঁতকে ওঠে ওই হাসপাতালের রোগীরাও। তবে খাবারগুলো একবার মুখে পুরলেই রহস্যের জট খুলে যায় নিমেষেই; মনুষ্য নাক, কান আর চোখগুলো আসলে একেকটা মুখরোচক কেক! কেবল খাবারের বেলাতেই নয়, ধাঁধা আছে খাবার পরিবেশনকারীদের বেলাতেও। হসপিটালিসের পাচকদের পরনে থাকে পুরোদস্তুর চিকিৎসকদের পোশাক। আর পরিবেশনকারী নারীরা সাজেন সেবিকাদের পোশাকে। হাসপাতালটির পরিচালক মারিতা বানডুলের কথায়, ‘যেসব রোগী হাসপাতালের পরিবেশে ভীত, তাদের জন্যই এই ব্যবস্থা। আমরা চাই, হাসপাতাল আর ছুরি-কাঁচির ভয় কেটে যাক তাদের।’ ডেইলি মেইল

হাসপাতাল রেস্তোরাঁ
হাসপাতাল রেস্তোরাঁ