হাসপাতালের শিশুদের খাবার দিল 'চিটাগাং-২০২০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সচেতনতামূলক সংগঠন চিটাগাং-২০২০–এর উদ্যোগে নববর্ষ উপলক্ষে ৩ জানুয়ারি শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০০ শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি। অতিথি শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তাহমিনা বানু। চিটাগাং-২০২০ প্রধান নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবছার উদ্দিন, মোশারফ হোসেন, অরুণ দাশ, শরীফুল ইসলাম। বিজ্ঞপ্তি