‘মা বলিছে, খোকন আমার! যাদু আমার! মানিক আমার!
ঈদের চাঁদের হাসি আমার! কেমন করে রাখি তোরে
বুকের মাঝে ধরে?’
পল্লিকবি জসীমউদ্দীনের ‘মা ও খোকন’ কবিতার এ চরণ কটি দিয়েই শুরু করা যাক। ঈদে মজার মজার খাওয়া, নতুন পোশাক পরা আর আপনজনদের সঙ্গে হাসিখুশি সময় কাটানোটাই এ অফুরন্ত আনন্দপ্রবাহের উৎস।
ফ্যাশন হাউসগুলো সাজিয়েছে শিশুদের ঈদপোশাকের পসরা। উজ্জ্বল রংগুলো প্রাধান্য পেয়েছে। এথনিক ওয়্যার ছাড়াও আধুনিক ধাঁচের, পাশ্চাত্যধারার পোশাক রয়েছে। থাকছে কাটের বৈচিত্র্য। গ্রীষ্মকালের ঈদে আরামের দিকটা মাথায় রেখেছেন ডিজাইনাররা। পোশাকটি হতে পারে বড়দের পোশাকের সঙ্গে মিল রেখেও।
উৎসব মুখরতায় রঙিন শৈশব
লা রিভের বিপণনপ্রধান আফরিনা হাবিব জানালেন, অরগাঞ্জা, লেস, সাটিন, টুল্যে, সিকোয়েন্স মেশ কাপড়ের পোশাক রয়েছে মেয়েশিশুদের জন্য। একাধিক রঙের র্যাফল থাকছে এমন দাওয়াতের ফ্রকে (হয়তো সাদার সঙ্গে ল্যাভেন্ডার কিংবা গোলাপি থাকল)। ট্রেন্ডি টিউনিক, সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, টপ-বটম, টপ-স্কার্টেও হতে পারে শিশুর উৎসব। কারচুপি, এমব্রয়ডারি, প্রিন্ট কিংবা লেসের নকশায় ফুটে উঠেছে নানা ডিজাইন। লেগিংস, পালাজ্জো, কুলোটস ও বারমুডা প্যান্ট রয়েছে। প্যাস্টেল শেডের রং বেছে নিয়েছেন তাঁরা। বেগুনি, ফিরোজা, মেরুন, হলুদ, লাল, নীল, কমলা, বেগুনি কিংবা ল্যাভেন্ডারের মতো রংও থাকছে। ভিসকস, সুতি, রেশমি কাপড় ও মিশ্র তন্তুর ব্যবহার রয়েছে ছেলে ও মেয়েশিশুদের পোশাকে।আরও বৈচিত্র্য
সারা লাইফস্টাইল লিমিটেডের ডিজাইনার মেহেরুবা আলম বলেন, সুতি, রঙিন পোশাকই বেশি থাকছে এবারের ঈদে। ভিসকস, সাটিন আর কৃত্রিম তন্তুর পোশাকও আছে অল্পবিস্তর। ফ্যাশন টপ, কাফতান, থ্রি-পিস, ফ্রক, জাম্প স্যুট যেমন থাকছে, তেমনি আবার থাকছে জাপানি ধারার পোশাক কিমোনো, নকশাদার ডেনিম প্যান্টও।
কে–ক্র্যাফটের প্রধান নির্বাহী ও ডিজাইনার শাহনাজ খান জানালেন, হালকা নকশাও এবার প্রাধান্য পাবে কে–ক্র্যাফটের অধিকাংশ পোশাকে। ভয়েল, লিনেন, তাঁত কয়েক রকম সুতি কাপড় বেছে নিয়েছেন তাঁরা। স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারিতে ফুটিয়ে তোলা হয়েছে নকশা। অল্প কিছু পোশাকে জাঁকজমক আনা হলেও সেগুলোর অধিকাংশেরই ভেতরের দিকটায় থাকছে আরামদায়ক ভয়েল কাপড়ের ব্যবহার। ওপরের কটিতে ফুটে উঠছে কারুকাজ। কুর্তাও পাবেন সেখানে।
আরও বৈচিত্র্য

প্রকৃতির ধারায়
মিথের ব্র্যান্ড ব্যবস্থাপক মো. সাব্বির নেওয়াজ জানালেন, তাঁদের পোশাকে ফুল-পাতার নকশা উঠে এসেছে প্রকৃতি থেকে। সিকোয়েন্স, এমব্রয়ডারি, প্রিন্ট, কারচুপি কাজ করা হয়েছে। টু-পিস, থ্রি-পিস, প্যান্ট, টপ সবই রয়েছে। পোশাকগুলো সহজেই ধোয়া যায়, আর খুব একটা ইস্তিরি না করলেও চলে।
ছেলেশিশুর ঈদপোশাক
সুতি, অ্যান্ডি সুতি, রেশম কিংবা ভিসকস কাপড়ের পাঞ্জাবি হতে পারে। পাঞ্জাবি-পায়জামার সেট, কাবলি, কাতোয়া, শার্ট, নিট কাপড়ের টি-শার্ট, পোলো শার্ট কিংবা ফতুয়া কাম শার্ট, ডেনিমের প্যান্টও বেছে নেওয়া যেতে পারে। পোশাকে কার্টুন, অ্যামেচার থাকছে, সুপারহিরো, ক্যারিকেচার, অ্যাডভেঞ্চার, যানবাহন, ফুলেল নকশা, জ্যামিতিক মোটিফ, এথনিক মোটিফও থাকছে। রয়েছে ডিজিটাল প্রিন্টের ব্যবহার।