হাসিয়া ভাবিয়ো ভাবিয়া হাসিয়ো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে হাসুন, তারপর ভাবুন—এমনটাই বলে ইগনোবেল। ইগনোবেল পুরস্কারকে নোবেল পুরস্কারের প্যারোডি বলতে পারেন। নোবেলের মতোই বিজ্ঞান, গবেষণা, চিকিৎসা, শান্তি ও সাহিত্যের মতো নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য ইগনোবেল দেওয়া হয়। তবে ওই যে বলা হয়েছে, আগে হাসুন; তাই যে আবিষ্কারের কথা শুনলে বা দেখলে হাসি পায় সেটার বরাতেই জোটে ইগনোবেল। অ্যানালস অব ইমপ্রোবাবল রিসার্চ নামের এক পত্রিকা এই পুরস্কারের আয়োজক। প্রতিবছর ১০টি বিভাগে এই পুরস্কার দেওয়া হচ্ছে ১৯৯১ সাল থেকে। এ বছর ছিল ইগনোবেলের ২২তম আসর। বরাবরের মতোই এবারও এই আসর বসেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্যান্ডার্স থিয়েটারে। ২০ সেপ্টেম্বরের ওই আয়োজনে কার কার হাতে উঠল ইগনোবেল? জানাচ্ছেন মাহফুজ রহমানপুরোনো সেরা ৭ এলেনা বোডনার: বিশেষ এক বক্ষবন্ধনী আবিষ্কার করেছিলেন এই বিজ্ঞানী। যা কিনা যেকোনো মুহূর্তে নিরাপত্তামূলক মাস্কে রূপান্তর করা যায়।মাহাদেভান: মানুষের মল যে কারণে পেঁচানো হয় তা-ই আবিষ্কার করেছিলেন তিনি!রিচার্ড গুস্তাফসন: ঠোঁটে র‌্যাটলস্নেকের কামড় খেয়েছিলেন এক লোক। সেখান থেকেই রিচার্ডের গবেষণা শুরু। এই বিজ্ঞানী দেখিয়েছেন, গাড়ির ইঞ্জিন থেকে সরবরাহকৃত ইলেকট্রিক শক দিয়ে কী করে তা থেকে রেহাই পাওয়া যায়।ফ্রান্সিস ফেসমাইয়ার: মলনালি দিয়ে ডিজিটাল মেসেজ পাঠিয়ে হেঁচকি বন্ধ করার পথ বাতলে দিয়েছিলেন তিনি!ডেবোরাহ অ্যান্ডারসন: শুক্রাণুর চলাচলের ওপর কোমল পানীয়র প্রভাব দেখিয়েছিলেন গবেষণা করে।ডন ফেদারস্টোন: প্লাস্টিক দিয়ে গোলাপি ফ্লেমিঙ্গো পাখি উদ্ভাবন করেছিলেন ডন।ড্যান মেয়ার: তলোয়ার গিলে ফেলার সময় চিকিৎসাবিদ্যা-সংক্রান্ত প্রভাব দেখিয়েছিলেন ড্যান মেয়ার।মনোবিজ্ঞানচোখের নিমেষেই আইফেল টাওয়ারের উচ্চতা কমিয়ে ফেলতে চান? তা হলে আইফেল টাওয়ারের সামনে চলে যান আগে। তারপর খানিকটা বাঁয়ে কাত হয়ে তাকান ফরাসি স্থাপত্যটির দিকে। দেখুন আইফেল টাওয়ারকে ছোট লাগছে! এই সূত্র আবিষ্কার করেছেন নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী অনিতা আরল্যান্ড ও রলফ জাওয়ান। সঙ্গে ছিলেন পেরুর মনোবিজ্ঞানী তুলিও গুয়ানডালুপে। যুগান্তকারী এই আবিষ্কার করে ইগনোবেল জিতলেন তাঁরা। ইগনোবেল হাতে তুলে নিতে অনুষ্ঠানে হাজির ছিলেন তুলিও। ঠিক তার দুদিন বাদেই অনিতা আর রলফ গাঁটছড়া বেঁধেছেন!পাদটীকা: প্রেমিকা যদি আপনার চেয়ে লম্বা হয়, তা হলে সব সময় বাঁয়ে কাত হয়ে তাকান তার দিকে।অনুষ্ঠানের আদ্যোপান্তএ বছর ইগনোবেলের মূলভাবনা ছিল দ্য ইউনিভার্স।বেশ কজন সত্যিকারের নোবেলজয়ী উপস্থিত ছিলেন ২০ সেপ্টেম্বরের ওই আয়োজনে। তাঁদের মধ্যে ছিলেন—ডাডলি হার্সব্যাচ (রসায়ন, ১৯৮৬), রিচ রবার্টস (চিকিৎসাবিদ্যা, ১৯৯৩), এরিক মাসকিন (অর্থনীতি, ২০০৭), জ্যাক জোসট্যাক (চিকিৎসাবিদ্যা, ২০০৯) ও রয় গ্লবার (পদার্থ, ২০০৫)।সন্ধ্যা ৬টা ৪৫: স্যান্ডার্স থিয়েটারের লবিতে আয়োজিত হয় ‘প্রি-প্রি-সিরিমনি কনসার্ট’!সন্ধ্যা ৭টা ১০: ‘প্রি-সিরিমনি মিনি কনসার্ট’। এখানে গাইতে এসেছিল ‘কিরোমিন, দ্য অ্যামাজিং ফ্রগস’ নামের এক গানের দল। মজার বিষয়, এটাই ছিল দলটির পয়লা কনসার্ট।এরপর প্রথা অনুযায়ী শুরু হয় কাগুজে উড়োজাহাজের ঝড়! ঝড় শেষে পরিচয়পর্ব। পরিচয়ের পালা শেষ হলে ২৪/৭ বক্তৃতা! এতে বক্তৃতা করেন বাঘা বাঘা সব ভাবনাবিদ। প্রথমেই টেকনিক্যাল বর্ণনা, ২৪ সেকেন্ডে! লেকচারের রেফারির দায়িত্বেও ছিলেন একজন। ফলে ঠিক সময়েই বক্তৃতা শেষ করতে হয়েছে সবাইকে। ভূমিকার পর বর্ণনার জন্য বরাদ্দ ছিল মোটে সাত শব্দ! এই সাত শব্দেই নিজের উদ্ভাবন সম্পর্কে বোঝাতে হয়েছে সবাইকে! সাহিত্যসাহিত্যে এবার ইগনোবেল জিতল যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাকাউন্টেবিলিটি অফিস! একটা প্রতিবেদনের প্রাথমিক খসড়া জমা দেওয়া হয়েছিল সেখানে। তারপর সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আরেকটি প্রতিবেদন, তারপর আরেকটি, তারপর আরও একটি! মাথা গরম হয়ে গেল? ইগনোবেল কি এতই সোজা! এত সহজে ইগনোবেল ধরা দিলে তো হতোই। তারপর চূড়ান্ত প্রতিবেদনটির ওপর দেওয়া হয় আরেকটি প্রতিবেদন। তারপর সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আরও একটি! সাতটি প্রতিবেদন শেষে দেওয়া হয় সত্যিকারের চূড়ান্ত প্রতিবেদনটি! পাদটীকা: ইগনোবেল বাংলাদেশের আমলাতান্ত্রিক ফাইল জটিলতা সম্পর্কে দেখি কোনো ধারণাই রাখে না! প্রতিভার যথাযথ মূল্যায়ন হলো না!পদার্থবিদ্যাকোনো তরুণীর ঘন কালো চুল কিংবা বেণি অথবা পনিটেল দেখে আমাদের মনে কোন ভাবের জন্ম হয়? থাক সে কথা। আমাদের মনে যে ভাবই উৎপন্ন হোক, যুক্তরাষ্ট্রের জোসেফ কেলার, রেমন্ড গোল্ডস্টিন এবং যুক্তরাজ্যের প্যাট্রিক ওয়ারেন ও রবিন বলের মনে গবেষণা-ভাবেরই জন্ম হয়েছিল! আর তাই তাঁরা গবেষণা করে বের করেছেন পনিটেলের গতির ভারসাম্যবিষয়ক সূত্র! পনিটেল করা কেউ একজন যখন দৌড়ায় তখন কী হয়? তার মাথাটা নড়ে ওপর-নিচ বরাবর। তবে পনিটেল কেবল মাথার মতো ওপর-নিচ বরাবরই নড়ে না, ডানে-বাঁয়েও নড়ে! কেন এমনটা হয়? ভাবলেন এই চার বিজ্ঞানী। বিস্তর গবেষণা চলল এটা নিয়ে। তারপর তাঁরা দেখলেন, এই উল্লম্ব গতি পার্শ্বিক বিঘ্ন সৃষ্টিকারীর তুলনায় স্থিতিহীন!পাদটীকা: এই গবেষণা নিয়ে মাথা ঘামাতে গেলে মাথায় পনিটেল করার মতো যথেষ্ট চুল না-ও থাকতে পারে! শ্রুতিবিজ্ঞাননির্বাচনের আর দেরি নেই। নির্বাচন এলেই আপনি চান বা না-চান ‘বয়ান ভাজা’ আপনাকে খেতেই হবে। মানে নেতাদের ভাষণ না শুনে আপনি যাবেন কোথায়! তবে জাপানের দুই বিজ্ঞানী কাজুতাকা কুরিহারা ও কোজি সুকাদা দিচ্ছেন এর চমৎকার সমাধান! একটা স্পিচ-জ্যামার উদ্ভাবন করেছেন এই দুজন। কথা বলার সময় স্পিচ-জ্যামার চালু করে দিলে কয়েক সেকেন্ড পর সেই কথাই আবার শোনা যাবে।পাদটীকা: একবার ভাবুন তো, জনসভায় নেতা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। শ্রোতা মানে আমজনতা একই প্রতিশ্রুতি দুবার করে শুনছে! তরল-গতিবিদ্যারউজলেন ক্রেচেৎনিকভ ও হ্যানস মেয়ারের গতিসূত্র অনুসরণ করলে দৌড়াতে দৌড়াতে চা বা কফি পান করতে পারবেন! বুঝতেই পারছেন এই দুই বিজ্ঞানীর গবেষণার বিষয় কী ছিল! এঁরা ঘেঁটেঘুঁটে বের করেছেন কীভাবে হাঁটলে, চায়ের কাপে কতটুকু চা থাকলে এবং চায়ের কাপের আকার কেমন হলে চা ছলকে পড়ে!পাদটীকা: সাদা কাপড় নিশ্চয়ই খুশি হবে এই উদ্ভাবনের কথা শুনে।শান্তিনোবেলের শান্তি পুরস্কার নিয়ে কত অশান্তি! অথচ দেখুন শান্তিতে ইগনোবেলের কারণটি শুনলে সত্যিই শান্তির বাতাস খেলে যায় বুকের ভেতর! রাশিয়ার এসকেএন নামের এক প্রতিষ্ঠান হীরা তৈরি করেছে। কাঁচামাল হিসেবে ব্যবহার করেছে গোলাবারুদের ভান্ডার! এসকেএনের পক্ষে পুরস্কারটি ঘরে নিয়ে গেছেন আইগর পেত্রোভ।পাদটীকা: এসকেএন প্রমাণ করেছে, গোলাবারুদের ভান্ডার=হীরা। অতএব আমাদের দেশেও হীরার ছড়াছড়ি! কেন? এটা একটা ধাঁধা! স্নায়ুবিজ্ঞানএই বিভাগে পুরস্কারটা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের চার বিজ্ঞানী—ক্রেইগ বেনেট, অ্যাবিগেইল বেইর্ড, মাইকেল মিলার ও জর্জ ওলফোর্ড। কী করেছেন তাঁরা? এই বিজ্ঞানীরা দেখিয়েছেন মস্তিষ্ক-গবেষকেরা যেকোনো জায়গায় জটিল সব যন্ত্রপাতি এবং খুব সাধারণ পরিসংখ্যান ব্যবহার করে মস্তিষ্কের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারেন। এমনকি সেটা মৃত স্যামন মাছের মস্তিষ্কও।পাদটীকা: আমাদের বেলায় মাছের মস্তিষ্ক পর্যবেক্ষণের চেয়ে মাছের ফরমালিন পর্যবেক্ষণই জরুরি। অঙ্গ-ব্যবচ্ছেদ বিদ্যাবন্ধুর পেছন দিকের ছবি দেখলে চিনতে পারবেন তো? শিম্পাঞ্জিরা কিন্তু পারে! এটা প্রমাণ করে ছেড়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী—ফ্র্যান্স ডি ওয়াল ও জেনিফার পোকোর্নি।পাদটীকা: টাকা ধার নেওয়া বন্ধুদের মুখের ছবি দিলেও তো চেনার কথা না। রসায়নসুইডেনের বিজ্ঞানী সুইডেনের সমস্যা নিয়ে গবেষণা করেছেন। গবেষণার ফল দেখিয়ে ঘরে ইগনোবেলও তুললেন জোহান পিটারসেন। সুইডেনের অ্যান্ডারস্লভ শহরের লোকজনের মাথার চুল অজানা কারণে সবুজ হয়ে যায়! কিন্তু কেন? প্রশ্নটা নিয়ে ভাবতে ভাবতে অনেকেই হয়তো মাথার চুল পাকিয়েছিলেন (তার ফলেই কি সবুজ হয়েছিল?)। সেটারই সমাধান বের করেছেন জোহান। পাদটীকা: সুইডেনের এই বিজ্ঞানী নিশ্চিত বোকা! আরে ভাই, মানুষ শখ করে চুলে রং করতে যায় আজকাল! সেখানে এমনি এমনি যখন চুল সবুজ হয়ে যায়, তখন কী দরকার এত গবেষণার! চিকিৎসাবিদ্যাএই গবেষণা একান্তই চিকিৎসককেন্দ্রিক। কারণ ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল বেন-সউসান ও মিশেল আন্তোনিত্তি তাঁদের জন্য একটা পরামর্শ দিয়েছেন। পরামর্শে তাঁরা বলেছেন, কী করে কোলোনোস্কপি করার সময় রোগীর চিৎকার কমানো যায়!পাদটীকা: কী করে মানিব্যাগের চিৎকার কমানো যায়—এ বিষয়ে নিশ্চয়ই গবেষণা হওয়া দরকার!