হায়দরাবাদি মাটন বিরিয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[পাঁচজনের জন্য]উপকরণ: দুধ, বাসমতী চাল, খাসির মাংস, পুদিনাপাতা, ধনেপাতা, আলু বোখারা, কিশমিশ, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, গরম মসলা, এলাচগুঁড়া, জাফলং।প্রণালি: এক কেজি বাসমতী চাল সেদ্ধ করে নিতে হবে। চাল যেন বেশি সেদ্ধ না হয়। একটু শক্ত শক্ত থাকলে ভালো। এরপর পরিমাণমতো খাসির মাংস আদা, রসুন, পেঁয়াজ, গরম মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। এখন এক-দুই লিটার পানিতে ১০০ গ্রাম দুধ দিয়ে গরম করতে হবে। দুধের ভেতর আগে থেকে রান্না করা মাংস দিয়ে দিতে হবে। পরিমাণমতো সব মসলা ও দুই চামচ ঘি দিতে হবে। জ্বাল দিলে ঘন হয়ে এলে তার মধ্যে আগে থেকেই রান্না করা বাসমতী চালের ভাত ছেড়ে দিতে হবে। ভাজা পেঁয়াজ, পুদিনাপাতা, জাফলং, এলাচ দিয়ে চার-পাঁচ মিনিট সেদ্ধ করতে হবে। তৈরি হয়ে গেল হায়দরাবাদি মাটন বিরিয়ানি।রেড স্ন্যাপার স্পেশাল ডিশউপকরণ: রেড স্ন্যাপার মাছ ৬০০-৭০০ গ্রাম, পেঁয়াজ ২৫০ গ্রাম, রসুন ৫০ গ্রাম, মরিচগুঁড়া ২০০ গ্রাম, থাই সিম পেস্ট ২ চা-চামচ, গুড় ২৫ গ্রাম, তেঁতুল ১০০ গ্রাম, কোকোনাট মিল্ক, ইভাপোরেটেড মিল্ক, লেমন জুস, ফিশ সস, সয়া সস, টেস্টিং সল্ট, লবণ, লেমন গ্রাস, থাই আদা।প্রণালি: পেঁয়াজ, রসুন, লেমন গ্রাস, থাই আদা ভেজে ব্লেন্ড করতে হবে। সিম পেস্ট, গুড়, তেঁতুল দিয়ে ভুনা করতে হবে। মাখা মাখা হয়ে গেলে তাতে ব্লেন্ড করা মসলা মেশাতে হবে। মরিচগুঁড়া, ফিশ সস, সয়া সস, টেস্টিং সল্ট দিয়ে অল্প আঁচে কয়েক মিনিট ভাজতে হবে। ব্যস, রেড স্ন্যাপার সস রেডি। এবার মাছ হোয়াইট পিপার, লেমন জুস, ফিশ সস দিয়ে তেলে ভাজতে হবে। হয়ে এলে রেড স্ন্যাপার সস দিতে হবে। এরপর কোকোনাট মিল্ক, ইভাপোরেটেড মিল্ক ও পরিমাণমতো লবণ দিয়ে দুই-তিন মিনিট ভাজতে হবে। তৈরি হয়ে গেল রেড স্ন্যাপার স্পেশাল ডিশ। বড় ডিপার্টমেন্টাল স্টোর, ঢাকার গুলশানের ডিসিসি মার্কেটে এর উপকরণগুলো কিনতে পাবেন।