হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চান্দগাঁও শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চান্দগাঁও থানা শাখার সম্মেলন ২৯ আগস্ট মতিলাল দেওয়ানজীর সভাপতিত্বে সেন্ট্রাল মোহরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর ঐক্য পরিষদের সভাপতি পরিমল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ। বক্তব্য দেন বিজয় লক্ষ্মী দেবী, রেবতী মোহন নাথ, দিলীপ কুমার চৌধুরী, দিপক কুমার দেওয়ানজী, অরবিন্দ পাল, অরবিন্দ বড়ুয়া, সমীরণ নাথ, প্রদীপ কুমার নাথ, পরিমল কান্তি বড়ুয়া, সুনীল কান্তি বড়ুয়া, শ্যামল কান্তি বড়ুয়া প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে মতিলাল দেওয়ানজীকে সভাপতি, সমীরণ দেবনাথকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।