হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি চন্দন চক্রবর্তী। সংগঠনের ছাত্রবিষয়ক সম্পাদক রাসেল কান্তি দাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আশুতোষ দত্ত, প্রধান সমন্বয়কারী জহরলাল চক্রবর্তী, মুখপাত্র রসিক লাল বৈদ্য, ধর্মবিষয়ক সম্পাদক হরি নারায়ণ ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি।