হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর যশোর, দিনাজপুর, সাতক্ষীরা, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে ১০ জানুয়ারি বিকেলে ফেনীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা জম্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে শহরের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক দিলীপ কুমার সাহা, সদস্যসচিব রসিক শেখর ভৌমিক, শিক্ষক মোসাদ্দেক আলী, সদস্য তপন দাস, মিলন কান্তি ধর প্রমুখ।
বক্তারা দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।